মাসুদ রেজা ফয়সাল , বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় নারকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ষ্ঠ শ্রেনির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. মহারাজ মিয়া(১২), সে উপজেলার পোটকাখালী গ্রামের মো. সুলতান চৌকিদারের ছেলে ও বামনা সরকারি সারওয়ারজান মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির শিক্ষার্থী।
আজ শনিবার (০১ অক্টোবর) সকাল ১০ টায় নিজ বাড়ির নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে সে মর্মান্তিক ঘটনার শিকার হয়।
স্থানীয় সুত্রে জানাযায়, শনিবার সকালে শিক্ষার্থী মহারাজ নিজেদের নারকেল গাছ পরিস্কার করতে গাছে উঠে। নারকেল গাছের ডাল কাটার সময় নারকেল গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ লাইনের তারে একটি ডাল জড়িয়ে গেলে মহারাজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই মারা যায়। ওই সময় গাছের নীচে মহারাজের বাবা ও মা দাড়ানো ছিলো। বরগুনা ও বামনার ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নারকেল গাছ থেকে মহারাজের মৃতদেহ উদ্ধার করে।
বামনা থানার অফিসার ইনচার্জ মো.বশিরুল আলম বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকায় মহারাজের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।