দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল উপজেলাবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সনাতন ধর্মাবলম্বীদের অন্তরের উৎসব দূর্গা পূজা শুরু হয়েছে। দূর্গা মায়ের মর্ত্যধামে ফেরার অনন্দে মেতে ওঠে এই ধরিত্রী বিশেষ করে বাঙালিদের মধ্যে এই পুজোর উন্মাদনা একটু বেশিই থাকে। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়। দুর্গোৎসবের কটা দিন আমরা বিশেষ আনন্দ ও উৎসাহের সাথে দূর্গা মায়ের আরাধনা করি। পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের সাথে আড্ডায় একে অপরকে শুভেচ্ছা জানিয়ে থাকি। চাকরির সুবাদে বিভিন্ন জেলায় চাকুরি করেছি। এবার মহান সৃষ্টি কর্তার আশীর্বাদে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে দূর্গা উৎসব উদযাপন করতে চাই।
ওসি (তদন্ত) শুভেচ্ছা বার্তায় আরো বলেন, এই শুভেচ্ছা বার্তার মাধ্যমে সবার কাছে আমার বিশেষ অনুরোধে থাকবে সরকারের নিয়মনীতি ও আইন শৃঙ্খলা মেনে সবাই দূর্গা উৎসব উদযাপন করবেন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বাকেরগঞ্জ থানার আওতাধীন সকল পূজা মন্ডপে আমাদের কঠোর নজরদারি থাকবে। আপনাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করবে বাকেরগঞ্জ থানা পুলিশ। পরিশেষে তিনি সবাইকে আবারো শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।