• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২, ২০২২, ১৩:৫৭ অপরাহ্ণ
ধর্মপাশায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোবারক হোসেন রুবেল ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল রবিবার (২অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে এক আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির হাসান । উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামানের সঞ্চালনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম কবীর, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।