স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : র্যাবের সংস্কার নিয়ে র্যাবের নব নিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, র্যাবের সংস্কার এটা র্যাবের বিষয় নয়। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সরকার মোকাবেলা করেছে। র্যাবের কাছে সে সব প্রশ্ন করা হয়েছিল তার যথাযথ জবাব দিয়েছে র্যাব। র্যাবের সংস্কার করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
আজ রবিবার (০২ অক্টোবর) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন
এ সময় র্যাব মহাপরিচালক আরো বলেন,বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইল ফলক স্থাপন করে যাচ্ছে। আইন শৃংখলা পরিস্থিতি সুমন্নত রেখে উন্নয়নের অগ্রযাত্রায় কাজ করে যাবে র্যাব।
তিনি আরো বলেন, দেশে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে র্যাব ফোর্সের অভিযান অব্যাহত থাকবে। কোন ধরনের অরাজকতা, নাশকতা প্রশ্রয় দেয়া হবে না। দেশ প্রেম ধারন করে র্যাবের প্রতিটি সদস্য অাইনশৃংখলা রক্ষায় আত্মনিয়োগ করবে।
এর আগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান র্যাবের নব নিযুক্ত মহাপরিচালক এম খুরশীদ হোসেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কাসনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এসময় র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #