ভোলা প্রতিনিধি।।
ভোলায় শহিদ ক্যাপ্টেন শেখ কামাল স্পেটিং ক্লাব এর শুভ উদ্ধোধন উপলক্ষে ক্লাবের নিজস্ব উদ্যোগে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ অক্টোবর) বিকাল ৩ টায় এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রীতি ম্যাচে সেক্রেটারি একাদশকে ২-১ গোলে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করেন সভাপতি একাদশ। উক্ত খেলায় রেফারির দায়িত্ব পালন করেন পবিত্র কুমার মজুমদার, সহকারী রেফারি দায়িত্ব পালন করেন তুহিন রেজা ও মোহাম্মদ জাহাঙ্গীর। প্রীতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হন আলী আকবর শান্ত।
প্রীতি ম্যাচটির পরিচালনায় সাবিক সহযোগিতা করেন ভোলা জেলা ক্রিয়া সংস্থা।
অনুষ্ঠানে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ও ভোলা জেলা ক্রিয়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি মো. ফয়সাল আহমেদ। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিরব মোল্লা, ক্রিয়া সংস্থা সাবেক সদস্য মো. রাজিব হাসান লিপু, জেলা যুব লীগ নেতা ফয়সাল আহমেদ বাবু, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মেহেরাব মোল্লা ও রাশেদুর জামান হ্যাভে প্রমূখ।