বরিশাল ব্যুরো
বরিশালে প্রায় ৫শ সরকারি শিশু পরিবারে শিশুদের মাঝে ভালোবাসার উপহার গিফট বক্স বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার উপস্থিত থেকে এই গিফট বক্স বিতরণ করেন।
এর আগে তিনি সরকারি শিশু পরিবারে নবনির্মিত নামাজ কক্ষ, টিনসেট ভবনের সংস্কার কাজের উদ্বোধন করেন। সিআরএসএস এর সহযোগিতায় এই গিফট বক্স বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা উপ-পরিচালক আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর বিভাগীয় পরিচালক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, সমাজসেবা বিভাগীয় উপ-পরিচালক এ.কে.এম. আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, সিআরএসএস এর নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভ প্রমুখ। ##