• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে খালে ডুবে স্কুল ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩, ২০২২, ১২:৪৫ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ খালে সাতার কেটে পারাপারের সময় রিমন হাওলাদার (১৪) নামের এক স্কুল ছাত্র খালে ডুবে নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর আমানগঞ্জ খাল এলাকায়। নিখোঁজ রিমন ওই এলাকার আনিস হাওলাদারের ছেলে। সে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।
সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত আছে।