• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩, ২০২২, ১২:৫২ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বরিশাল এক্সপ্রেস পরিবহনের ধাক্কায় সোমবার দুপুরে কামরল ইসলাম (৪২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত কামরুজ্জামান ঝালকাঠী সদর থানার শেখেরহাট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, ঘাতক পরিবহনটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।