• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে বিএনপির নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২২, ১০:০৬ পূর্বাহ্ণ
ইতালিতে বিএনপির নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান

ইতালি প্রতিনিধিঃ
ইতালি বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছে ইতালির প্রধানমন্ত্রীর বরাবর।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ইতালি শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে রোমে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি স্বারকলিপি প্রদান করে। প্রধানমন্ত্রীর কার্যালয় পালাচ্ছ কিজির কর্মকর্তাদের হাতে এই স্মারকলিপি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মাহিদ, ইতালি বিএনপি’র সভাপতি হাজী আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনসহ আরও অনেকে।
এর আগে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাতের ভোটে নির্বাচিত সরকার আবারো নানা কৌশলে ক্ষমতায় আসার অপর চেষ্টা চালাচ্ছে। এবার ইভিএম এর মাধ্যমে ভোট কারচুপির এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছে তারা ‌ ইভিএম এর বিরোধিতা করে বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে প্রয়োজনে তারা রাজপথে রক্ত দেবেন।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইতালি বিএনপির বিভিন্ন সারির নেতারা বক্তব্য রাখেন। বিক্ষোভ চলাকালে দলীয় নেতাকর্মীরা মূহুর্মুর্হু স্লোগান দেয়।
শেষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী মারিও দ্রাঘীয কার্যালয়ে স্বারকলিপি প্রদান করতে যান।