• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সম্প্রীতির বন্ধনে উৎসবমুখর হোক সবার জীবন-নুরুননবী ইউএনও।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২২, ১৩:৫৫ অপরাহ্ণ
সম্প্রীতির বন্ধনে উৎসবমুখর হোক সবার জীবন-নুরুননবী ইউএনও।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ আজ মঙ্গলবার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কালে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী তার বক্তব্যে বলেন, সম্প্রীতির বন্ধনে উৎসবমুখর হোক সবার জীবন। ধরণী হোক সৌহার্দ্য সম্প্রীতির। এসময় উপস্থিত সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ, শ্রী শ্রী লোকনাথ সার্বজনীন মন্দির পূজা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুমন হালদার সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।