গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর আমানগঞ্জ খালে সাতার কেটে পারাপারের সময় নিখোঁজ স্কুল ছাত্র রিমন হাওলাদারের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। মঙ্গলবার দুপুরে খালের মধ্যে থেকে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিমন কমলাপুর গ্রামের আনিস হাওলাদারের ছেলে। সে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, সোমবার দুপুরে সাতার কেটে খাল পারাপারের সময় খালের মধ্যে ডুবে যায় রিমন। পরবর্তীতে একদিনের উদ্ধার অভিযান চালিয়ে খালের মধ্যে ডুবন্ত অবস্থায় রিমনের মরদেহ উদ্ধার করা হয়।