• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২২, ১৬:২৮ অপরাহ্ণ
রংপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার প্রতিপাদ্যে রংপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ অক্টোবর) রংপুর সরকারি শিশু পরিবার হলরুমে জেলা প্রশাসন-এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রাব্বানী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: মোস্তাক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর সরকারি শিশু পরিবারের উপ-পরিচালক মো: শিমুল সরকার, রংপুর প্রেসক্লাবের সভাপতি ও আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক মাহবুব রহমান হাবু প্রমুখ।
পরে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারি ৩ গ্রুপের মোট ৯জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু পরিবারের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।