• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পূজা মন্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২২, ১৭:৩৭ অপরাহ্ণ
পূজা মন্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান

বানারীপাড়া ও উজিরপুর উপজেলার ৩৩ টি পূজা মণ্ডপ পরিদর্শন ও নিজ তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন উজিরপুর বানারীপাড়া উপজেলার প্রতিটি শারদীয় দুর্গা মন্দিরে বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান । এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম শাহীন।

এসময় পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। গত সোমবার ও মঙ্গলবার দিনভর দুই উপজেলার বিভিন্ন এলাকার এসব পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়, সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন।

পাশাপাশি উপজেলার ১৭২ টি পুজা মন্ডপে তার নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান। তিনি বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পূজার শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলে তিনি বলেন।

পূজা মন্ডপ পরিদর্শনে তার সফর সঙ্গী হিসেবে উপস্হিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম শাহীন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরিশাল জেলা শাখার কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মেহেদী হাসান সুজন, উজিরপুর উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক, মোহাম্মদ ফিরোজ খান, বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য ও সৈয়দকাঠী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, সৈয়দকাঠী ও চাখার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব প্রমুখ।