স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে আগামী ৬ ও ৭ অক্টোবর দুই দিনের জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ করা হয়েছে।
আজ বুধবার (০৫ অক্টোকর) দুপুরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া আসবে। তাঁর আগমন উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্সের নিরাপত্তা ও ধোয়া মোছাসহ বিভিন্ন সৌন্দয বর্ধনের কাজ করার কারণে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তাই আগামী ৬ ও ৭ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর থেকে যথা নিয়মে দর্শনার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের এ দুই দিন দর্শনার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে না আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। #