স্টাফ রিপোর্টার :
পটু্য়াখালী জেলা পরিষদ নির্বাচনে দশমিনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদের ৫ নং ওয়ার্ডের তালা প্রতীকের সদস্য পদপ্রার্থী মো. জাকির হোসেন ভুট্রুোর সমর্থনে উপজেলার রনগোপালদী ইউনিয়ন পরিষদে ভোটারদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুল খালেক, সহ-সভাপতি হাবিবুর রহমান মুন্সি, সহ-সভাপতি অ্যাডভোকেট সিকদার গোলাম মোস্তফা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন,জেলা পরিষদে সদস্যপ্রার্থী জাকির হোসেন ভুট্রুো, সঞ্জয় কুমার,সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন হাওলাদার প্রমুখ। ##