• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঋণের চাপে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২২, ১২:০৯ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ স্বামীকে না জানিয়ে কয়েক লক্ষাধিক টাকা ঋণ হওয়ায় ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যার চেস্টা চালিয়েছে রোকেয়া বেগম (২৮) নামের এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে। গৃহবধু রোকেয়া ওই গ্রামের সৌদি প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী।
প্রবাসী আমিনুল ইসলাম মুঠোফোনে জানান, পরিবারে কোন অভাব না থাকা সত্বেও আমাকে না জানিয়ে স্ত্রী রোকেয়া বেগম ব্রাক এনিজও এবং স্থানীয় সুদি কারবারীদের কাছ থেকে কয়েক লাখ টাকা সুদে এনে ঋণগ্রস্ত হয়ে পরে। সেই ঋণের চাপ সইতে না পেরে বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চেলায় রোকেয়া। পরিবারের লোকজন তাকে (রোকেয়া) মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। তবে গৃহবধু রোকেয়া অসুস্থ থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।