• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২২, ১২:১২ অপরাহ্ণ
গৌরনদীতে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি \ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী বের করা হয়। শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, ডাঃ টিপু সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ফারুক হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক হাওলাদার, সৈয়দ নজরুল ইসলাম প্রমূখ।