• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২২, ১২:০৮ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশু মৃত্যুবরন করেছে।শনিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের দেবাশীষ বাড়ৈর চার বছরের ছেলে দেবজিৎ বাড়ৈ সবার অজান্তে বাড়ির পুকুরে ডুবে যায়।
শিশু দেবজিৎ বাড়ৈকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে তাঁর পরিবারের স্বজনরা। পরে বাড়ির লোকজন পাশের একটি পুকুরে দেবজিৎ বাড়ৈর মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, পানিতে পরে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মৃত্যুবরন করে।