স্টাফ রিপোর্টার :
পটু্য়াখালীর দশমিনায় জেলা পাড়ার শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সদরের জেলে পাড়ার প্রায় অর্ধশত শিশুদের শিক্ষার্থীদের মাঝে বই ও খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরন বিতরণ করে সামাজিক সংগঠন বাংলাদেশ গণপ্রগতি। এছাড়াও প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন, গণপ্রগতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার আলভী নিলয়,ঢনঢনিয়া গ্রাম মৎস্যজীবি সমিতির সভাপতি জালাল সিকদার ও গণপ্রগতির সহ-সভাপতি জাকারিয়া হাসান সাব্বির প্রমুখ।