• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপা উপজেলা পরিষদের মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ণ
গলাচিপা উপজেলা পরিষদের মাসিক সভা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর ) বেলা ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এস, এম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন।
আরও উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুন্নবীসহ ১২ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারি সকল দপ্তরের প্রধানগণ। এ সময় উপজেলার উন্নয়নমূলক ও সামাজিক কর্মকান্ড সম্পর্কে আলোচনা করা হয়।