মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি
অদ্য ০৮.১০.২০২২ তারিখ বরগুনা জেলার বামনা উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২য় কিস্তিতে ২৫ টি সরকারি এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা ৪৫৮.০ কেজি এবং দেশীয় প্রজাতির মাছের পোনা (শিং,কৈ ইত্যাদি) ৪৬.০ কেজিসহ সর্বমোট ৫০৪.০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনামাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন বরগুনা জেলার জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান, কৃষকলীগের সভাপতি রত্তন খান, গোপালগঞ্জ মৎস সমিতির সভাপতি সোহেল মাহমুদ, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সহ পোনামাছ অবমুক্তকরণ কমিটির সদস্যবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ।