সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় রাজনীতি ও সাম্প্রদায়িকতা কে উর্ধ্বে রেখে অনন্য এক নিদর্শন দেখালেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি সদস্য ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মুঃ ফখরুল ইসলাম মুকুল।
দশমিনা উপজেলার বড় গোপালদী নামক স্থানে একই আঙ্গিনায় মসজিদ ও মন্দিরের অবস্থান ।একই স্থানে থাকা পুকুর, ঘাট, নলকূপ ও মাঠ ব্যাবহার করছে উভয় ধর্মানুসারীরা।বহু বছর যাবৎ মসজিদ ও মন্দির সহাবস্থানের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। একই উঠানে চলছে দুই উপসানালয়ের ধর্মীয় সংস্কৃতি। পূজা এলে মন্দির ও মসজিদ কমিটির লোকজন মিলেমিশে কাজ করে। নমাজের সময় ওলু ধ্বনি ও বাদ্যযন্ত্র ব্যবহার হবে না। তবে নমাজ শেষে চলবে ঢাকের বাজনাসহ পূজা অর্চনা।এই এলাকার ‘ধর্ম যার যার-উৎসব সবার’ এই মতামতটি এখানে না আসলে বোঝা মুসকিল।এ যাবৎ কোন অপ্রীতিকর ঘটনার কথা জানা যায়নি। গত ২ অক্টোবর বেতাগী সানকিপুর ইউনিয়নে বড় গোপালদী দূর্গা মন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বার্তা নিয়ে উপস্থিত হন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মুঃ ফখরুল ইসলাম মুকুল। এ সময় মন্দির ও মসজিদ কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। শারদীয় শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা পৌছাতে গিয়ে উভয় ধর্মানুসারীদের অভ্যর্থনা ও ভ্রাতৃত্বের বন্ধনে মুগ্ধ হন তিনি। একই উঠানে মন্দির ও মসজিদ থাকায় নামাজ আদায় শেষে মন্দির পরিদর্শন করেন। এই মন্দিরের শুভেচ্ছা বার্তা বিনিময়ের মধ্য দিয়ে পর্যায়ক্রমে সকল পুজা মন্ডপ পরিদর্শনের শুভ সুচনা করেন। ঐ দিন উপজেলার একাধিক মন্দির পরিদর্শন শেষে দশমিনা কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গনে উপস্থিত হলে স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানান।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন দশমিনা উপজেলা পূজা উদযাপন পরিষদের সন্মানিত সভাপতি এডভোকেট উত্তম কর্মকার।” তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে অগ্রনী ভুমিকা পালনের আহবান জানান এবং শারদীয় শুভেচ্ছা বার্তা ও মন্দির পরিদর্শনের জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন”।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোটার বাবু শংকর লাল দাস, দশমিনা উপজেলা আওয়ামী লীগ সদস্য জসিম জমাদ্দার, গলাচিপা পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সরোয়ার আখি, গলাচিপা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী বাবু নীল কান্ত পাল, মন্টু কর্মকার, গলাচিপা উপজেলার কেন্দ্রীয় কালী বাড়ী কমিটির ট্রেজারার ও যুবলীগ নেতা বিশ্ব কর্মকার, ছাত্রলীগ গলাচিপা উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ সোহাগ,কৃষকলীগের সদস্য বাদল পাল, দশমিনা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী গোপাল কর্মকার ও সমীরন কর্মকার, দশমিনা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোমেন কুমার হাওলাদার ও সাধারন সম্পাদক সবুজ হোসেন সহ অনেক স্হানীয় নেতৃবৃন্দ ও গনমাধ্যম কর্মীরা উপস্হিত ছিলেন।