বরিশাল ব্যুরো
বরিশাল সদর উপজেলার ৪নং শায়েস্তাবাদ ইউনিয়ন ছাত্রদলের ফর্ম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধায় উপজেলা রামকাঠি গ্রামের মিনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম।
ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাইম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়ার সহ সভাপতি শিপন হাওলাদার, মো. হাসান, সাধারণ সম্পাদক রিমন হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব ফকিরসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রথম দিন ইউনিয়নের ৫, ৬, ৭ ও ৮ ওয়ার্ড এই ফর্ম বিতরণ করা হয়।