স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সময় টেলিভিশনের গোপালগঞ্জের স্টাফ রিপোর্টার এস এম আমির হামজা (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
জানাগেছে, আজ সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ডায়ালসিস করার সময় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৪ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। রাতেই তার মরহেদ নিজ বাড়ী গোপালগঞ্জ শহরের কবরস্থানে রোডে নিয়ে আসা হবে।
আমীর হামজার মৃত্যুতে গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ রিপোর্টাস ফোরামে পক্ষ থেকে এবং সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, বাদল সাহাসহ জেলায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক জানিয়েছে। সেই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। #