গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর নতুন কালী বাড়ি বাজারে এলজিইডি’র অর্থায়নে ৩২ লাখ টাকা ব্যয়ে টলঘর নির্মাণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে নতুন টলঘর নির্মাণের উদ্বোধণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, ফরহাদ তালুকদার, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মিয়া, সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক প্রমূখ।