• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের বর্নি বাওড়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২২, ০৮:৫৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের বর্নি বাওড়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বর্নি বাওড়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা। সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নবাসির উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে বর্নি বাওড়ে অনুষ্ঠিত এ নৌকা বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, খুলনা, নড়াইল জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ২০টি সরেঙ্গা, ছিপ, কোষা বাচারী নৌকা অংশ নেয়। এর মধ্যে সবার নজর কাড়ে মহিলাদের নৌকা বাইচ। নান্দনিক এ নৌকা বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত।

এ নৌকা বাইচ দেখতে বিকাল থেকেই বর্নি বাওড়ের দু’পাড়ে জড়ো হতে থাকে হাজার হাজার দর্শনার্থী। গোপালগঞ্জ জেলা ছাড়াও আশপাশের জেলা মাদারীপুর বাগেরহাট, বরিশাল, খুলনা, পিরোজপুর, নড়াইল জেলা থেকে অসংখ্য দর্শক এসব নৌকা বাইচ উপভোগ করেন। এলাকার অধিকাংশ লোকই প্রতি বছর এ দিনটির জন্য অপেক্ষা করে। অনেকে গ্রামের বাইরে গিয়ে নানা কাজে শহরে জীবন যাপন করেন। কিন্তু, এদিন তারা কাটান একেবারেই গ্রাম্য পরিবেশে আর গ্রামীণ সংস্কৃতির সঙ্গে।

পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ।

গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা শিবানী সাহা বলেন, এবারই প্রথম নৌকা বাইচ দেখা সুযোগ হলো। নৌকা বাইচ দেখলে যে মন প্রাণ জুড়িয়ে যায় না দেখলে জানতে পারতাম না।

গোপালগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায় বলেন, নৌকা বাইচ আমাদের দেশের সাংস্কৃতির একটি ঐতিহ্য। কিন্তু শহুরে পরিবেশের কারনে এখন তা হারিয়ে ডেতে বসেছে। এ নৌকা বাইচ আমাদের ধরে রাখতে এর আয়োজন করতে হবে। #