• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে ক্যান্সারে আক্রান্ত সাইদুল বাঁচতে চায় ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ণ
দুমকিতে ক্যান্সারে আক্রান্ত সাইদুল বাঁচতে চায় ।

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী সাইদুল বাঁচতে চান । কিন্তু অর্থের অভাবে পুরোপুরি চিকিৎসা করাতে পারছেন না তার অসচ্ছল পরিবার। ছেলের এমন অবস্থা দেখে পাগল প্রায় সাইদুলের বাবা। বার বার আল্লাহর কাছে প্রার্থনা করেছেন হে আল্লাহ আমাকে নিয়ে আমার ছেলেকে সুস্থ করে দাও। সাইদুল বর্তমানে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি উপজেলার সরকারি জনতা ডিগ্রী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে ডিগ্রী পাস করেছেন । চিকিৎসক জানিয়েছেন, সাইদুল টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়েছে।

তার পরিবার জানিয়েছে, সাইদুলের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। আরও চিকিৎসা করাতে প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন। তার গরিব পিতার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তিনি সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।

জানা যায়, পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মালেক শরীফের ছেলে সাইদুল (২৫)। সাইদুলের পিতা এলাকায় অটো গাড়ি চালাতেন এবং সাইদুল ডিগ্রি পাশ করে চাকরি না পেয়ে বিদ্যুৎ ওয়্যারিং এর কাজ করতেন। বাপ ছেলের রোজগার দিয়েই তাদের সংসার চলতো । হঠাৎ দুমাস আগে সাইদুলের শারীরিক অবনতি হলে চিকিৎসকের শরণাপন্ন হন। একপর্যায়ে সাইদুলের টিউমার ক্যান্সার ধরা পরে। পরবর্তীতে সাইদুলের বাবা অটোরিকশাসহ ধারদেনা করে ৫ লক্ষাধীক টাকা জোগাড় করে ঢাকা ক্যান্সার হাসপাতালে ছেলের অপারেশন করান। এখন সাইদুলকে কেমোথেরাপি দিতে হচ্ছে যার অর্থ পরিবার বহন করতে পারছে না।
প্রতিবেশী মোঃ জসিম উদ্দিন জানান, সাইদুল অত্যন্ত বিনয়ী, ভালো ছেলে। হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার বাবা একজন অটোচালক। তার বাবার সামর্থ্য নাই সাইদুলের চিকিৎসা করার। সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

সাহায্য পাঠানোর জন্য: বিকাশ / রকেট 01710286890।