• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শিশুদের করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২২, ০৯:০১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে শিশুদের করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ এ টিকা প্রদান কার্যক্রম শুরু করে।

আজ (১২ অক্টোবর) মঙ্গলবার সকাল থেকে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের করোনা ভাইরাসের টিকা প্রদান করা হচ্ছে। শিশুদের টিকার আওতায় আনতে প্রথম দিনে ১৭ হাজার ২৩০ জন শিশুকে করোনা ভাইরাসের ফাইজারের টিকা দেয়া হয়। দ্বিতীয় দিনে শহরের বিণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যলয়ে পড়ুয়া শিক্ষার্থীদের টিকা দেয় হচ্ছে।

সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াজ মোহম্মদ জানান, টার্গেট পুরন না হওয়া পর্যন্ত এ কর্যক্রম চলবে। জেলার ৫টি উপজেলার ১ লাখ ৮০ হাজার শিক্ষার্থী শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে। #