স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ী চাপায় দোলোয়ারা বেগম (৭৭) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দোলোয়ারা বেগম কাশিয়ানী উপজেলার খড়িকাইন গ্রামের মৃত মঙ্গল মোল্যার স্ত্রী। তিনি মানসিক রোগ ভূগছিলেন।
ওসি তৈমুর ইসলাম জানান, ভোরে হোগলাকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধা দোলোয়ারা বেগম। এসময় অজ্ঞাত একটি গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে| পরে আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। #