গৌরনদী প্রতিনিধি \ আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে, দূর্যোগ ব্যবস্থাপন ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, গৌরনদী মডেল থানার এসআই সহিদুল ইসলাম সহ অন্যান্যরা।