বাংলাদেশের ফুটপাতের খাবার বিক্রেতারা খাবার পরিবেশন ও বহনের জন্য ছাপা কাগজ ব্যবহার করে, যেটা ক্ষতিকর। রুটি, ঝালমুড়ি থেকে শুরু করে শীতের পিঠাও দেওয়া হয় ছাপা কাগজে।
বিশেষজ্ঞদের মতে, ছাপা কাগজে যে কালি ব্যবহার করা হয় তাতে ক্ষতিকর রঙ, পিগমেন্ট ও প্রিজারভেটিভ থাকে। দূষিত রাসায়নিক পদার্থ ছাড়াও কালিতে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম
থাকে যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকি পুরাতন পত্রিকা দিয়ে তৈরি ঠোঙ্গা বা বক্সে রাখা খাবারও মানব দেহের জন্য ক্ষতিকর।
বয়োজ্যেষ্ঠ, কিশোর, শিশু ও গুরুত্বপূর্ণ কোনও অঙ্গে জটিলতা বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা রয়েছে এমন মানুষদের জন্য এটি আরও অনেক বেশি ক্ষতিকর।
ক্যানসারের ঝুঁকি : ছাপা কাগজের নানা ধরনের রাসায়নিক সরাসরি আমাদের শরীরে চলে যাচ্ছে। এ ধরনের রাসায়নিক থেকে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।
ত্বক ও পেটের সমস্যা : যেকোনো রাসায়নিকই হজমের সমস্যা তৈরি করতে পারে। এ থেকে দীর্ঘস্থায়ী পেটের সমস্যা তৈরি হতে পারে। আবার খবরের কাগজ দিয়ে হাত মোছায় সেখান থেকে কালি
আমাদের হাতে লেগে যায়। এ থেকে ত্বকের সমস্যা হতে পারে।
হরমোনের সমস্যা : নিয়মিত খবরের কাগজের এই কালি পেটে গেলে শরীরে হরমোনের সমস্যা শুরু হতে পারে।
বিষক্রিয়া হতে পারে : খবরের কাগজের কালিতে নানা বিপজ্জনক রাসায়নিক থাকে। ডিসোবুটাইল ফ্যাথালেট থেকে শুরু করে আইসোঅ্যাসিটাইল, গ্রাফাইট নানা ক্ষতিকর রাসায়নিক যখন গরম খাবারের
সংস্পর্শে আসে, তখন সেগুলো বিক্রিয়া ঘটিয়ে খাবারে মিশে যায়। এই খাবার পেটে ঢুকে বিষক্রিয়া ঘটাতে পারে।