• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশের অভিযানের প্রশাসনের উপর হামল।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২২, ১২:৪৯ অপরাহ্ণ
ইলিশের অভিযানের প্রশাসনের উপর হামল।

হিজলা প্রতিনিধ।। বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে টহলরত প্রশাসনের উপর জেলেদের হামলা।
আজ ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর নেতৃত্বে হিজলা থানার ১৮ সদস্য পুলিশের টিম মা ইলিশ রক্ষা অভিযান করতে গেলে খালিশপুর নামক এলাকার মেঘনা নদী এলাকায় ৯ থেকে ১০ টি জেলেদের ট্রলার একযোগে এসে প্রশাসনের ওপর হামলা চালায়

পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি করে হামলাকারী নয় জেলেকে আটক করতে সক্ষম হয। ওই হামলায় মৎস্য কর্মকর্তা সহ ৮ জন পুলিশ সদস্যএবং হামলাকারী তিনজন জেলে আহত হয়।গুরুতর আহত পুলিশ সদস্য মাহফুজুর রহমান হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হরিনাথপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলতাফ হোসেন বলেন অভিযানের শুরুতেই ঢিলা-ঢালা হওয়ার কারণে আজ প্রশাসনের উপর জেলেদের হামলা। তিনি আরো বলেন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যএকটি অসাধু চক্র প্রশাসনের নাম ভাঙ্গিয়ে জেলেদের কাছ থেকে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা করে নিয়ে তাদের জেলেদের দিয়ে অবাধে মাছ শিকার করাচ্ছে।

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন মেঘনা নদী জেলেদের কাছ থেকে প্রতিদিনই লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে অসাধু ওই চক্রটি

হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া বলেন হামলাকারী ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে।এই হামলায় অভিযানের কোন ব্যাহত হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন অভিযান আরো কঠোর হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা হামলা সত্যতা স্বীকার করে বলেন জেলেরা তাদের উপর এলোপাতাড়ি হামলা চালায়।