• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

কোটালীপাড়া এপি ও ওয়ার্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদের সমানে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মাঠে কোটালীপাড়া ফায়ার সার্ভিস অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক মহড়া করে। এসময় আগুন লাগলে কি ভাবে নেভাতে হবে তার মহরা দেয়া হয়। এ কর্মসূচীতে উপজেলা প্রশাসন ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং জনপ্রতিধিরা উপস্থিত ছিলেন। #