মোঃ ইসমাইল ভোলা
ভোলায় ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ১৪ অক্টোবর) বিকাল ৩ টায় ভোলা হাট খোলা জামে মসজিদ চত্বরে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের উদ্যোগে যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুন্নবীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা সহ-সভাপতি মাওলানা শুয়াইব আহমেদ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজি, সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক মুফতি আব্দুল মোমেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ভোলা জেলা উত্তরের জেলা সভাপতি কামরুল ইসলাম শাবিব, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ, ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সাধারন সম্পাদজ মাওলানা আনোয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক, আবু ইউসুফ, দফতর সম্পাদক মাওলানা মামুন হোসেন, জেলা শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান।
সভায় বক্তারা বলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বানিয্য বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মদ নুরুন নাবীকে প্রশাসন শিবির সন্দেহে আটক করে রিমান্ডে নিয়েছে। রিমান্ডের তথ্য অনুযায়ী তাঁর সংশ্লিটতা পায় নি। এছাড়াও তিনি মামলার এজহার ভুক্ত আসামি নন। কিন্তু এর পরেও তাকে বিনা অপরাধে কারাবদ্ধ করে রাখাটা বে আইনি। একটি সংগঠনের কেন্দ্রীয় নেতাকে অন্য সংগঠনের নেতা মনে করে আটক করা মানে হল প্রশাসনের তথ্যের দৈনতা বা সড়যন্ত্র। আমরা দ্রুত এই মিথ্যা অভিযোগ থেকে কেন্দ্রীয় নেতার নিঃসর্ত মুক্তি চাই।
সমাবেশ শেষে মিছিলটি ভোলা সদর রোড প্রদিক্ষন করে বাংলা স্কুল মোড় হয়ে নতুন বাজার দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।