• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পরিত্যক্ত বাড়িতে দেখা মিললো বিরল প্রজাতির সাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ পরিত্যক্ত বাড়ীতে বিরল প্রজাতির সাপের আবির্ভাব হওয়ায় সাপটিকে মা মনসা আখ্যা দিয়ে হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা দুধ, কলা দিয়ে সমাদর করে যাচ্ছেন। প্রতিদিনই সাপটিকে এক নজর দেখার জন্য হাজারো লোকের সমাগত ঘটছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের গনেশ বৈরাগীর বাড়ীর।
শুক্রবার সকালে ওই গ্রামের বাসিন্দা দিলিপ কুমার জানান, প্রথমে সাপটি ওই বাড়ীর সন্নিকটে একটি মন্দিরে অবস্থান করেছিলো। এরপর সাপটি একটি পরিত্যাক্ত ঘরে অবস্থান করে। সাপটি ভিন্ন রংয়ের হওয়ায় স্থানীয়রা সাপটিকে মা মনসা দাবী করে আসছেন। তিনি আরও জানান, ওই বাড়ির পূর্বের মালিক গণেশ বৈরাগি বাড়িটি স্থানীয় মুসলিম পরিবারের কাছে বিক্রি করে দিয়েছেন। সেই থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে উজিরপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, একটি সাপ ওই বাড়িতে অবস্থান করছে বলে জানতে পেরেছি। সাপটিকে উদ্ধার করা ঠিক হবেনা। জোড়া সাপ থাকে তাই একটিকে উদ্ধার করা হলে অপর সাপটি সঙ্গিহীন হয়ে পরবে। এছাড়াও সাপটিকে দেখার জন্য মানুষ ভীর জমানোর কারনে বের হতে পারছেনা। সুযোগ পেলেই সাপটি স্থান পরিবর্তন করবে। তিনি আরও বলেন, কালীজাত সাপ বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেটিকে না দেখা পর্যন্ত নাম বলা যাবেনা।