হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা মেঘনা নদী ও শাখা নদীগুলোতে অবাদে মা ইলিশ শিকার, খোলা বাজারে বিক্রি। দেখার কেউ নেই।
উপজেলার হরিনাথপুর ইউনিয়নের মেঘনা নদীতে ১৪ অক্টোবর শুক্রবার সকাল ৮ টায় সময় দেখা যায় শাওড়া সৈয়দ খালী পুলিশ ফাঁড়ির নিকটবর্তী এলাকার মেঘনা নদীতে জেলেদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে দেশিও অস্ত্র ও লাঠি সোটিা নিয়ে ক্যাডার বাহিনীর পাহারায় নির্ভয়ে জেলেরা মা ইলিশ শিকার করছে।
ঐ ইলিশগুলো আবুপুর ও আশুলিয়া আবুপুর ২ টি স্থানে প্রতিদিনই বিক্রি হচ্ছে এছাড়াও লাছকাঠি, আবদা, জানপুর, চরকিল্লা, সাওড়া সৈয়দখালী অন্তরবাম, ধুলখোলা লঞ্জঘাট, মেঘনা বাজার, কালিকাপুর, মৌলভিরহাট লঞ্জঘাট, পুরাতন হিজলা, বাবুগঞ্জ লঞ্জঘাট, সহ আরো কয়েকটি স্থানে প্রকাশ্যে প্রায় কয়েক কোটি টাকার ইলিশ বিক্রি হচ্ছে। গত ১৩ অক্টোবর ভোর ৫ টার দিকে খালিশপুর এলাকায় প্রশাসনের উপর হামলা করেছে জেলেরা, এব্যপারে হিজলা থানায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞত প্রায় ৩ থেকে ৪ শত আসামি করা হয়েছে। এতেও জেলেরা ক্ষান্ত হয়নি বর্তমানে জেলেরা আরো বেপরোয়া হয়ে উঠছে।
ইলিশ মাছ ত্রেতারা বলছে নদীতে ঝাকে ঝাকে ইলিশ ধরা পড়লেও এখনো দাম কমেনি প্রতি কেজি ইলিশের দাম প্রায় ৬ থেকে ৭ শত টাকা।
ইলিশের পাশাপাশি নজরে পড়ার মতো রয়েছে পাঙ্গাশ মাছ।
আবুপুর ও আশুলিয়া আবুপুর এলাকার ২ টি খোলাবাজারের গিয়ে দেখা যায় শরিয়তপুর, মাদারীপুর সহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ি এসে মাছের বড় চালানগুলো ক্রয় করে নিয়ে যায়।
আশুলিয়া আবুপুরের জয়নাল জানায় সেখানে প্রতিদিন জোয়ারের ঠিক মাঝামাঝি সময়ে সময়ে এখানে বাজার বসে, প্রতিদিন প্রায় কোটি টাকার ইলিশ বিক্রি হচ্ছে, এখন পর্যন্ত প্রশাসনের কাউকেই এখানে দেখা যায়নি।
আবুপুরের ছত্তার মাঝি জানায় এখানে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার ইলিশ বিক্রি হচ্ছে, পুলিশ তো সারাদিয়ে একবার এসে নদী দিয়েই চলেযায়, কোস্টগার্ড নদীথেকে ৯ জন লোক ধরে আবার ছেরে দিয়েছে। তারা টাকার বিনিময়ে ছাড়ছেকিনা আমরা তো দেখতে পাইনি। নদীতে বসেই ঐ দিকে নিয়ে ছেড়ে দিয়েছে।
শাওড়া সৈয়দ খালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম জানায়, আমরা নদীতে নামলে নদী ফাঁকা হয়ে যায় পরে আবার জেলেরা নেমেপড়ে, আমাদের জনবল সংকটে থাকায় অভিযান পরিচালনা সফল করতে পারছি না। আমি এব্যপারে নির্বাহী অফিসার ও মৎস্য অফিসারের সাথে কথা বলেছি। শুনতে পারবেন খুব শিগ্রই কঠোর অভিযান করা হবে।
এসকল বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন আমরা নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করছি। খোলা বাজারে ইলিশ বিক্রি হয় সেটা আজ শুনলাম এ ব্যপারে অচিরেই এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।