• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে জনতা এক্সচেঞ্চ কোম্পানি কার্যালয় পরিদর্শনে প্রবাসী কল্যান সচিব হুন্ডি নয়,রেমিটেন্স পাঠাতে হবে বৈধ পথে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২২, ০৪:২৪ পূর্বাহ্ণ
রোমে জনতা এক্সচেঞ্চ কোম্পানি কার্যালয় পরিদর্শনে প্রবাসী কল্যান সচিব হুন্ডি নয়,রেমিটেন্স পাঠাতে হবে বৈধ পথে

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোম সফররত প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ডক্টর আহমেদ মনিরুছ সালেহীন রোমের জনতা এক্সচেঞ্চ কোম্পানির এসআর এল এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন রেমিটেন্স বৈধ পথে পাঠাতে প্রবাসীদের অনুরোধ জানান।হুন্ডি বন্ধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। পাঠানো অর্থের উপর দিচ্ছে প্রনোদনা।
রোম ঢাকা রোম রুটে আবারো বাংলাদেশ বিমান যাতে চালু হতে পারে সে ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলো জানান তিনি।
দূতাবাসে ওয়েজ‌ আর্নার স্কিমের সদস্য হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এবং নিম্ন আয়ের মানুষ মৃত্যুবরণ করলে প্রমাণ সাপেক্ষে স্কিমের সদস্য না হলেও সরকার অর্থ বরাদ্দ দেবে লাশ পাঠাতে। বৈধ পথে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর সুবিধা ও অসুবিধা দেখার জন্য সরকারি একটি টিম নিয়ে সফর করেন।এ সময় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী ,জনতা এক্সচেঞ্চ কোম্পানির এমডি
সচিব নাপলীতে প্রবাসীদের গার্মেন্টস ফ্যাক্টরি এবং রোমে জনতা এক্সচেঞ্চ কোম্পানি পরিদর্শন করেন।