• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২২, ০৬:৩০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসদুপুর থেকে মো: সিরাজ শেখ (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১৫ অক্টোবর) ভোরে মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়েনের দিঘিরপাড় গ্রামে নিজ বাড়ির উঠান থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া জানান, সিরাজ শেখ রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন।

পরে তাঁর মরদেহ নিজ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার শরীরে একাধিক আঘাতের চিহৃ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। #