• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় মাহেন্দ্রা যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার নামক এলাকায় যাত্রিবাহী বাসের ধাক্কায় মাহেন্দ্রার যাত্রী সুনীল দেওয়ান (৭০) নামের এক বৃদ্ধে নিহত হয়েছেন। নিহত সুনীল ওই উপজেলার বাঘার গ্রামের সুরেন্দ্রনাথ দেওয়ানের ছেলে। এ ঘটনায় মাহেন্দ্রা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশান অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, বরিশালগামী অন্তরা পরিবহনের বাস পিছন থেকে মাহেন্দ্রাকে ধাক্কা দিলে মাহেন্দ্রা যাত্রী সুনীল ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় বাস চালক সজিব হাওলাদারকে আটকের পাশাপাশি ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।