• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক শক্তি রোধে ঘরে ঘরে সাংস্কৃতিক চর্চা দরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ণ
সাম্প্রদায়িক শক্তি রোধে ঘরে ঘরে সাংস্কৃতিক চর্চা দরকার

পটুয়াখালী প্রতিনধ
“দেশব্যাপী সাম্প্রদায়িক শক্তি রুখতে এবং দেশের অস্থিতিশীলতা দুর করতে ৭২’এর সংবিধান জরুরী হয়ে পরেছে। জাতিকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিতে সাংস্কৃতিক জোটের বিকল্প নেই। কেবল সংস্কৃতের হাত ধরেই দেশটি বিপদ ও বিপর্যয় মুক্ত হতে পারে। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে”। বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুস এ কথা বলেন। বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আজমল হোসেন লাবু।

শুক্রবার রাতে পটুয়াখালী সার্কিট হাউজে আয়োজিত সম্মেলনে পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন এবং সাংস্কৃতিক জোটের সম্পাদক আজাহারুল হক আযাদ, পটুয়াখালী জেলা শাকার সভাপতি স্বপন ব্যানার্জী প্রমূখ। এছাড়াও জেলা পূজা উদ্যাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক বিলাস দাস,চিনময় কর্মকার,রাজীব দেবনাথ এবং সাংবাদিক আব্দুল কাইউম প্রমূখ

সম্মেলনে বক্তারা বলেন-দেশের সকল অস্থিতিশীলতা দুর করতে ৭২’এর সংবিধান কার্যকর অনিবার্য। নারী-পুরুষের বৈষম্য দুর করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে। এজন্য ঘরে ঘরে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শুধু সাংস্কৃতিক ঐক্য‘ই পারে নিস্প্রান মানুষ মানুষকে জাগিয়ে তুলতে এবং জাগরণ সৃষ্টি করতে। এসময় আগামী ৬ জানুয়ারী থেকে ৮ জানুয়ারী পর্যন্ত ঢাকায় সম্মিলিত সাংস্কৃতি জোটের উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশ নিতে সকলকে আহ্বান জানান তারা।