• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২২, ০৩:১১ পূর্বাহ্ণ
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

গৌরনদী প্রতিনিধি \ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ মাহিলাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রশান্ত বেপারী (২৪) নামের এক মোটরসাইকেল চালক মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন। নিহত প্রশান্ত উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের স্বপন বেপারীর ছেলে। সে ওষুধ ব্যবসায়ী ছিলো। দূর্ঘটনার পর মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় তীব্র জানজটের সৃষ্টি হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, শনিবার রাত সোয়া দশটার দিকে গাছবাহী ট্রাকের সাথে মোটরসাইকেল চালকের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক প্রশান্ত নিহত হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, ট্রাকের চাকার নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। তিনি আরও জানান, মহাসড়ক থেকে ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। উল্লেখ্য শনিবার সকালে একই গ্রামের সুনীল দেওয়ান নামের এক বৃদ্ধা সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। একইদিন এক গ্রামে দুইজন সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।