রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, রোগী হয়রানি, কর্মকর্তা-কর্মচারী ও দালালচক্রের দৌরাত্ন্য বন্ধের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর মহানগর কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১৬ অক্টোবর) রংপুর মেডিকেল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি -সিপিবি মহানগর কমিটির সভাপতি সাজেদুল ইসলাম সাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেন, সি পি বি রাজেন্দ্রপুর শাখার নেতা তরণী কান্ত।
এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ যুব ইউনিয়ন রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সজীব পাল ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদ এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। মানববন্ধনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম, দুর্নীতি বন্ধের দাবি জানান। একই সাথে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের দৌরাত্ম্য, সিন্ডিকেট বন্ধসহ সেবা প্রদানকারী চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত ও সরকারি ওষুধের যথাযথ বিলি-বণ্টনের জোড় দাবি জানান।