• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে হাত-পা ও মুখ বাধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে হাত-পা ও মুখ বাধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর থেকে হাত-পা ও মুখ বাধা অবস্থায় অজ্ঞাত (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার কমলাপুর-উজানি সড়কের আগারিয়া ব্রীজের পাশ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এ রিপোর্ট খেলা পযর্ন্ত মরদেহের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

ওসি মো: আবু বকর মিয়া জানান, উপজেলার কমলাপুর-উজানি সড়কের আগারিয়া ব্রীজের পাশে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পায় এলাকবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরো জানান, মরদেহ দেহের হাত-পা ও মুখসহ সারা দেহ কসটেপ দিয়ে পেচানো ছিল। তার বাম চোথে আঘাতের চিহৃ রয়েছে। একটি হত্যাকান্ড বলে ধারনা করছে পুলিশ। #