• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সদস্য নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২২, ১২:০৫ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সদস্য নির্বাচিত হলেন যারা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও ৫টি সদস্য পদে ও ২ টি সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষনার পর বিজয়ী প্রার্থীর সমর্থকেরা আনন্দ মিছিল করে। এর আগে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী থাকায় বীর মুক্তিয্দ্ধো এ্যাডভোকেট মুন্সী মো: আতিয়ার রহমান বেসরকারী ভাবে নির্বাচিত হয়।

আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে দুপুর ২টা পযর্ন্ত। এরপর থেকে শুরু হয় ফলাফল ঘোষনা। কেন্দ্র তেন্দ্র ভীড় করতে থাকে প্রার্থীদের কর্মী সমর্থকেরা। ফলাফল ঘোষনার পরপরই বিজয় প্রার্থীদের সমর্থকেরা আনন্দ মিছিল বের করে। মিছিলগুলো বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় তারা এতে অপরকে মিষ্টি খাইয়ে দেন এবং রং মেখে দেন।

গোপালগঞ্জ জেলার ১ নং ওয়ার্ড (মুকসুদপুর) : রবিউল আলম সিকদার তালা প্রতীকে ১১৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইকবাল মিয়া উটপাখি প্রতিকে পেয়েছেন ১০২ ভোট।

২ নং ওয়ার্ড (কাশিয়নী) : এস এম কামাল সিকদার সেলিম তালা প্রতিকে ১০৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শরীফ সোহরাব হোসেন বৈদ্যুতিক পাখা প্রতিকে পেয়েছেন ১০২ ভোট।

৩ নং ওয়ার্ড (গোপালগঞ্জ সদর) : আরমান হাফিজ টিউবয়েল প্রতিকে ১৮২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আবেদ আলী হাতী প্রতিকে পেয়েছেন ৯৫ ভোট।

৪ নং ওয়ার্ড (কোটালীপাড়া) : কামরুল ইসলাম বাদল বক পাখি প্রতিকে ৯৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দেব দুলাল বসু পল্টু টিউবয়েল প্রতিকে পেয়েছেন ৫৭ ভোট।

৫ নং ওয়ার্ড (টুঙ্গিপাড়া) : বি এম তৌফিক ইসলাম ঘুড়ি প্রতিকে ৪৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইমদাদুল হক বিশ্বাস তালা প্রতিকে পেয়েছেন ৩৩ ভোট।

এছাড়া সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে শারমিন নাহার অধরা ২৬৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তানিয়া হক শোভা পেয়েছেন ১৬৬ ভোট।

সংরক্ষিত ৪ ও ৫ নং ওয়ার্ডে শ্রাবনী খানম ১২৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমিলি বেগম পেয়েছেন ৭২ ভোট।

প্রসঙ্গত, এর আগে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী থাকায় আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিয্দ্ধো এ্যাডভোকেট মুন্সী মো: আতিয়ার রহমান বেসরকারী ভাবে নির্বাচিত হয়। #