• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে খাদ্য দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২২, ০৮:০১ পূর্বাহ্ণ
গৌরনদীতে খাদ্য দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি \ “কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুস্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” এই শ্লোগানে বরিশালের গৌরনদীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সহ অন্যান্যরা।