• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দৈনিক সাইফ”এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রংপুর মেট্রোপলিটন প্রেসক্লাব এর আয়োজনে পালিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২২, ১৩:৫৯ অপরাহ্ণ
দৈনিক সাইফ”এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রংপুর মেট্রোপলিটন প্রেসক্লাব এর আয়োজনে পালিত।

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ।

আজ সন্ধ্যা ৬:৩০মিনিটে দৈনিক সাইফ এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী রংপুর মেট্রোপলিটন প্রেসক্লাব এর আয়োজনে শিল্পধারাশিশু-কিশোর সামাজিক সাংস্কৃতিক ও
স্বেচ্ছাসেবী সংগঠন আলমনগর পীরপুর রংপুরে অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন প্রেসক্লাবের পক্ষ থেকে দৈনিক সাইফকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান,কেক কাটা ও দৈনিক সাইফের পক্ষ থেকে দৈনিক সাইফের সিনিয়র স্টাফ রিপোর্টার কে ক্রেস্ট প্রদান ও শ্রেষ্ঠ বিশেষ প্রতিনিধি কে ক্রেস্ট দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন প্রেসক্লাব’র সদস্য সচিব,মো:সাজেদুল করিম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন প্রেসক্লাব’র
প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক, মো:রফিকুল ইসলাম লিখু।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা:মনোয়ারা সুলতানা মলি,২১,২৬,২৭নং
ওয়ার্ড,সংরক্ষিত মহিলা কাউন্সিলর,রংপুর সিটি কর্পোরেশন রংপুর। মো:আব্দুর রহমান রেজুলেশন,সাধারণ সম্পাদক,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ),রংপুর বিভাগীয় কমিটি। মাহমুদন নবী বাবুল, সভাপতি,
আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,পীরপুর, রংপুর। দৈনিক সাইফ এর প্রধান বার্তা সম্পাদক, মো:শাকিল আহমেদ, অলোক নাথ স্টাফ রিপোর্টর্টার,দৈনিক সাইফ। রওশন আরা ববি,১নং যুগ্ম আহ্বায়ক,মহিলা যুবলীগ,রংপুর জেলা শাখা।
মো:মুরাদ হাসান,সাধারণ সম্পাদক, রংপুর রেলওয়ে
স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি,রংপুর।

আরো উপস্থিত ছিলেন- বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ,শিল্পধারার সম্মানিত শিক্ষক-কোমলমতি শিক্ষার্থীরা সহ স্থানীয় সম্মানিত
ব্যক্তিবর্গ।