গৌরনদী প্রতিনিধি \ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সি, জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, ওসি মোঃ আফজাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সহ প্রশাসনের কর্মকর্তারা। অপরদিকে উপজেলার মাহিলাড়ায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবর রহমানসহ অন্যান্যরা।