স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ৯৫ হাজার টাকার জাল নোটসহ প্রতারক চত্রের সদস্য মা শিল্পি বেগম ও তার মেয়ে রুমানা আক্তার রনিকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৮ অকোটাবর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া থেকে এদের আটক করা হয়।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মো: জালাল উদ্দীন আটকের বিষয়টি নিশ্চত করেছেন।
আটককৃতরা হলেন ঢাকার কামরাঙ্গীরচরের আশরাফাবাদ এলাকার বি ব্লকে ৫নং বাড়ীর বাসিন্দা শাহজালালের স্ত্রী শিল্পি বেগম (৪৫) ও তার মেয়ে রুমানা আক্তার রনি(২৭)।
এস.আই মো: জালাল উদ্দীন বলেন, প্রতারক চত্রের সদস্য মা শিল্পি বেগম (৪২) ও মেয়ে রুমানা আক্তার রানী (২৭) ঘোনাপাড়া মোড়ে যুগল টেলিকম থেকে ৯০ হাজার টাকা বিকাশ করে। পরে তারা দোকানদারকে ১ হাজার টাকার নোটের একটি বান্ডিল দেয়। দোকানদার টাকা গোনার সময় দেখতে পায় ২টি নোট বাদে ৯৮ হাজার টাকাই জাল।
বিষয়টি বুঝতে পেরে দোকানদার তাদেরকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থালে গিয়ে জাল টাকাসহ শিল্পি বেগম ও রুমানা আক্তার রানিকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে ৯৮ হাজার টাকার জাল নোট জব্দ করে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যুগল টেলিকমের মালিক লিপন মজুমদার বলেন, ওই দুই মহিলা আমার দোকানে এসে ১ নাম্বারে ৩ বার করে মোট ৯০ হাজার টাকা পাঠায়। টাকা পাঠানোর পরে আমাকে ১ হাজার টাকার নোটের ১টি বান্ডিল দিলে সেখানে দেখতে পাই প্রথম ও শেষ নোট বাদে ৯৮ টি নোট জাল। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। তবে আমার বিকাশে পাঠানো ৯০ হাজার টাকা আমি তখনই ফেরত আনতে পারি। #