• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রানবন্ত নির্ভীক-এমপি পঙ্কজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২২, ০৮:১৪ পূর্বাহ্ণ
শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রানবন্ত নির্ভীক-এমপি পঙ্কজ

১৮ অক্টোবর আজ সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত শেখ রাসেল এর শুভ জন্মবার্ষিকী ও জাতীয় শেখ রাসেল দিবস -২০২২ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন এবং র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত প্রধান অতিথি বরিশাল-৪ আসনের মাননীয় সাংসদ জননেতা পংকজ এমপি।তিনি শেখ রাসেল এর প্রতি শ্রদ্ধা জানান এবং আরো বলেন শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রানবন্ত নির্ভীক। আরো উপস্থিত ছিলেন আলোচনা সভার সভাপতি মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনুরুনবী ও উপজেলার কর্মকর্তাবৃন্দ এবং আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক মুশফিকুর রহমান নিউটন, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনির হাওলাদার, ইউপি চেয়ারম্যান আবু রাশেদ মনি, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন খোকন, ইউপি চেয়ারম্যান মোস্তফা রাড়ি, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি ও কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর সোহেল মোল্লা, সুমন ফরাজি, কাউন্সিলর সাইফুল ইসলাম বেপারি, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কাউন্সিলর মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।