• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ রাসেলের জন্মদিনে আবিষ্কারের সভা-কেক কাটা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২২, ১২:০৪ অপরাহ্ণ
শেখ রাসেলের জন্মদিনে  আবিষ্কারের সভা-কেক কাটা

স্টাফ রিপোর্টার ॥ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আবিস্কারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যালয়ে মঙ্গলবার সকালে সভা শেষে কেক কাটেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আবু বকর ছিদ্দিক সোহেল।

উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রীতা জেসমিন, সহ-সভাপতি এএসএম মাঈন উদ্দিন খান আইয়ুব, সাধারণ সম্পাদক একেএম আজাদ হোসেন শামীম, পুতুল রানী সরকার, জহিরুদ্দিন মোহাম্মদ রোমেল, সাবেরা রওশন পলি, ফারজানা সুলতানা পপি, আবুল হাসান আজাদ, খালিদ হোসেন পিঞ্জু।